পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬


নারী শিশু নির্যাতন দমন আইন ও যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা হয়রানি থেকে সুরক্ষায় একটি আইন প্রণয়নে নিষ্ক্রিয়তা ব্যর্থতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে হাইকোর্ট। রিটে  রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অহেতুক হয়রানি থেকে পুরুষদের  সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা  চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে রিটে।

বিচারপতি রাজিক-আল-জলিল বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে রিটটি রিটটি করেন বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মো. খলিলুর রহমান।

আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান বলেন, দেশে নারী শিশু নির্যাতন প্রতিরোধে সুনির্দিষ্ট আইন আছে। অথচ ক্ষেত্রে পুরুষদের প্রতিকারের জন্য আইন নেই। সংবিধানে সমঅধিকারের কথা বলা হলেও পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন না থাকায় পুরুষরা বঞ্চিত নির্যাতনের শিকার হচ্ছে। তাই একটি ব্যালেন্স আইন  করার জন্য পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন চাই। সে জন্যই মূলত জনস্বার্থে রিটটি করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর