নিরাপত্তা জোরদারে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার। সোমবার (২০ জুলাই) ঢাকায় পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী
বলেন, বিভিন্ন কারণে এখন মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক
বাহিনীর মধ্যে প্রায় সার্বক্ষণিক সংঘাত বা যুদ্ধ বিরাজ
করছে। আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এসব সংঘাতের প্রভাব অনেক সময়ে এ দেশের ভূখণ্ডেও এসে পড়ে। এসব কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অস্থিতিশীল অবস্থা
এবং অনেক সময় ওখান থেকে গোলাগুলির কারণে বাংলাদেশের নাগরিকেরা মৃত্যুবরণ করছে। সে জন্য আমাদের প্রস্তাব আছে- আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার। তবে এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি আমরা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে