বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় খরচ বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ উৎপাদনেও। এতে দেশের রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
সোমবার (২০ জুলাই) ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় এসব কথা বলেন জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সমাজকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চলতি বাজেটে কর-সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে