জুলাই চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬


দেশে জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না বলে জানিয়েছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা  বলছেন, তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা।

রোববার (১৯ জুলাই) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে  এক আলোচনা সভায় কথা বলেন। জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারের ফিরে আসার পথই প্রশস্ত করবে। আমরা আর কখনো চাই না গণতন্ত্রের জন্য রক্ত দিতে হোক এ দেশের মানুষকে। তাই সংসদীয় গণতন্ত্র জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। 

রাষ্ট্র সংস্কারের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  রাষ্ট্র কাঠামোর কাঠামোগত পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন অপরিহার্য। কারণেই রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই  আইনে পরিণত করেছে বর্তমান সরকার। যেগুলোতে আরও সংশোধনের প্রয়োজন, সেগুলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংশোধন করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর