৫ দিন টানা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬


আগামী দিন রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সময়  বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এতে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কিছুটা কমবে। রোববার (১৯ জুলাই)  পূর্বাভাসে তথ্য জানায় আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (২০ জুলাই)  রংপুর, ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের দিনও একই ধরণের আবহাওয়া বিরাজ করবে। মঙ্গলবার (২১ জুলাই) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২২ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে।  খুলনা, বরিশাল, চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  পরের দিন বৃহস্পতিবার (২৩ জুলাই) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর