যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬


রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে  এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বায়ু শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।  ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আলোচনা হয়। ইটভাটা সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ইট উৎপাদনের ক্ষেত্রে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক অন্যান্য যানবাহন রাজধানীর সড়ক থেকে দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে  দ্রুততম সময়ের মধ্যে  রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি।

সভায় পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী . সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর