তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬


আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাতে স্ত্রী নাবালক সন্তানের ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না। নাবালক সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাকসংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়, শিশুর স্বতন্ত্র আইনি অধিকার এটা। সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ে এ কথা বলা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালে এক দম্পতির বিয়ে হয়। পরে স্ত্রী তাদের নাবালক কন্যার পক্ষে দেনমোহর ভরণপোষণের জন্য ফ্যামিলি কোর্টে মামলা  হয়। এ মামলায় স্বামী দাবি করেন, তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন। তবে আদালতে সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। ফলে  স্ত্রী সন্তানের পক্ষে দেনমোহর ভরণপোষণের ডিক্রি দেন ফ্যামিলি কোর্ট। এরপর নতুন করে ঘোষণামূলক মামলা করে তালাক কার্যকর হয়েছে দাবি জানিয়ে ডিক্রির বাস্তবায়ন স্থগিতের আবেদন করেন স্বামী। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে  হাইকোর্টে যান তিনি।

হাইকোর্ট রায়ে বলেন, কেবল নতুন মামলা করা হয়েছে এমন অজুহাতে চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো উপযুক্ত আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত তা কার্যকর থাকবে এবং সেটি বাস্তবায়নে বাধ্য এক্সিকিউশন কোর্ট। আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাকের কোনো আইনগত ভিত্তি নেই। ধরনের তালাক বৈবাহিক সম্পর্কের অবসান ঘটায় না এবং দেনমোহর বা ভরণপোষণের ডিক্রি কার্যকরে বাধা হতে পারে না।

হাইকোর্ট বলেন, নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন আইনগত অধিকার। মা-বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। তালাকসংক্রান্ত বিরোধ দেখিয়ে সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়াতে পারেন না কোনো পিতা

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর