জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬


সরকারি ও বিরোধীদল মিলে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে সংবাদিকদের এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমে সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে জানিয়ে মন্ত্রী জানান,  তাই এ দিনকে জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। আগামীর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জুলাই গণঅভ্যুত্থান। আর জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই সবাইকে নিয়ে এগিয়ে যাবে বিএনপি সরকার।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর