৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬


শহীদ রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে  গোয়েন্দা পুলিশ। প্রায় ৪৫ বছর ধরে পলাতক  ছিলেন তিনি। পরবর্তী আইনগত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় এ হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।  কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও  দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর