স্থানীয় সরকার নির্বাচনে স্থায়ী ভবনে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ভোটকেন্দ্রের তালিকা চুড়ান্ত করে প্রকাশ করার কথা বলা হয়েছে। জানানো হয়, আগামী ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ হবে।
নির্বাচনে ভোট গ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে কমিশন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে। এ তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে ১৮ আগস্ট পর্যন্ত। এসব দাবি ও আপত্তি যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে