পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে অনুপস্থিত পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬


বৈরী আবহাওয়াসহ বিভিন্ন অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা স্থগিত হওয়া চট্টগ্রামে বিভাগের বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।  অধিবেশনে  ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

শিক্ষামন্ত্রী জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় বৈরী আবহাওয়া ও বহুবিধ প্রতিকূলতার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি বেশ কিছু পরীক্ষার্থী ।

এরপর এসব শিক্ষার্থীর পরীক্ষায় অংগ্রহণের সুযোগ দেওয়ার উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ও সময়ে এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর