সম্ভাবনাময় উদ্যোক্তারা ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পাবেন

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬


সম্ভাবনাময় উদ্যোক্তাদের লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। সরকারের আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে এ সহায়তা পাবেন তারা। প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে একটি নিরপেক্ষ কমিটি।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  প্রধানমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল রাখা হয়েছে।  প্রকল্পের ধরন সম্ভাবনা অনুযায়ী এ তহবিল থেকে একজন উদ্যোক্তাকে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রয়োজনীয় জামানত বা কাগজপত্রের অভাবে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংকঋণ পান না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমস্যা দূর করতে অর্থায়নের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই। উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করেই অর্থায়নের সিদ্ধান্ত নেবে তারা।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়নের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও সম্ভাবনা থাকলে দ্বিতীয় দফায় অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর