দেশে ১৫ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শাখার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনা
অনুযায়ী, ১৫ মাস বয়সী
সব শিশুকে ইপিআইয়ের স্থায়ী ও অস্থায়ী টিকাদান
কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। একই সেশনে এমআর-২ (গজ-২)
টিকার সঙ্গে এ টিকা দেওয়া
যাবে। মাঠকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্যমাত্রাভুক্ত শিশু শনাক্ত, টিকার চাহিদা নির্ধারণ এবং নির্ধারিত সেশনে টিকাদান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের ভ্যাক্স : ইপিআই অ্যাপে নিবন্ধন, টিকা কার্ড ডাউনলোড এবং টিকা প্রদানের পর স্মার্ট হেলথ্
বিডি/ই ট্র্যাকার অ্যাপের
মাধ্যমে তথ্য হালনাগাদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে