দেশে এবার বন্যায় এখন পর্যন্ত ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এদিকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা, চাল ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকায় সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলায় বন্যার প্রভাব পড়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সেই সঙ্গে বিদ্যমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে