আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চলতি বছরের ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেজে ৩১ জুলাই বা তার পূর্বে যাদের জন্ম, তাদের মধ্যে ৩১ জুলাই পর্যন্ত যারা ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিল করা আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্তে বিস্তারিত সময়সূচি কমিশন অনুমোদন করেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ আগস্ট। এরপর এ নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল করা যাবে ২৪ আগস্ট। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ দিন ২৭ আগস্ট। এরপরের দিন ২৮ আগস্ট দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য দাখিল করা আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ দিন । মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বর্তমানে
দেশে নারী ও পরুষ এবং তৃতীয় লিঙ্গ মিলে ভোটার
সংখ্যা ১২ কোটি ৮৩
লাখ ২৩ হাজার ২৪০
জন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে