ঢাকার অবস্থান বদলাতে হবে

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬


বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন তৃতীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ পরিস্থিতি থেকে রাজধানীকে বের করে আনা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার ( জুলাই) ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সভ্য দেশে যেভাবে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অধিকাংশ মানুষ এখনো পরিবেশ বিষয়ে যথেষ্ট সচেতন নন। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করতে ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয় এ অনুষ্ঠানে। পাশাপাশি বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য  ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর