রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬

হাসপাতালে গল্পগুজব মাধ্যমে সময় না কাটিয়ে রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায়, সেদিকে খেয়াল রাখতে চিকিৎসকদেরকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।  তার মতে, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে বা জবাবদিহি নিশ্চিত না করলে এবং নৈতিকতার চর্চা না করলে কোনো দিন জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব না।

বুধবার ( জুলাই) রাজধানী ঢাকার এক হোটেলে এ অনুষ্ঠান এ প্রসঙ্গে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, রোগীদের দেখাশোনা করতে হবে চিকিৎসকদের। চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না। রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায়, সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।

দেশের ইতিহাসে প্রথম স্বাস্থ্য খাত বাজেটে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ করে দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর