দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬


দেশে নতুন উপজেলা এবং এক নতুন থানা গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে সিদ্ধান্ত হয়।

নতুন উপজেলা তিনটি হচ্ছে- চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের পাগলা।  আর নতুন হচ্ছে চট্টগ্রামের হালদা থানা। বুধবার ( জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবেফটিকছড়ি উত্তরউপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন হবেবাঙ্গরাউপজেলা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে হবেপাগলাউপজেলা। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হবেহালদা থানা

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর