মন্তব্য
দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্য জুলাই মাসে বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বিক্রয়মূল্য বহাল থাকবে।
গত ৩১ মে প্রজ্ঞাপনের মাধ্যমে এ মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই মাসের জন্যও বহাল রাখা হয়েছে। এ মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে