দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬

দেশে বর্তমানে কোনো ধরনের সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই সহজে থানায় কিংবা অনলাইনে জিডি এফআইআর করতে পারছেন বিচারপ্রার্থী নারী শিশুরা। অতীতের তুলনায় এখন যে কোনো অপরাধের ঘটনা রেকর্ডের অবাধ সুযোগের কারণেই মূলত পরিসংখ্যানে ধর্ষণের সংখ্যা কিছুটা বেশি দেখা যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী অর্থবছরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালন উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনাকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে সামাজিক রাজনৈতিক নানাবিধ প্রতিবন্ধকতা এবং হস্তক্ষেপের কারণে থানায় মামলা রেকর্ড করতে পারতেন না বা যেতেন না ধর্ষিতারা। বর্তমানে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। এখন অপরাধের তথ্য গোপনের কোনো সুযোগ নেই। দেশের যেখানেই নারী শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে, পুলিশ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ধর্ষণের সংখ্যা বৃদ্ধির চিত্রকে নেতিবাচকভাবে না দেখে আইনি প্রক্রিয়া অপরাধ নথিভুক্তকরণের স্বচ্ছতা হিসেবে বিবেচনা করার আহ্বানও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর