মন্তব্য
সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন অধিবেশনে। মন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন চালু করেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনতে কাজ করছে কমিশন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে