অতিরিক্ত বিল বিষয়ে অভিযোগ জানাতে বলেছে বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬


অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত গ্রাহকদের অভিযোগ তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ গ্রাহকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি জানাতে পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।  নির্দেশনায় বলা হয়, বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। এমন পরিস্থিতিতে গ্রাহক হয়রানি কমাতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

অভিযোগ জানানোর হটলাইন-

 বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯

 বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০

 পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

ডিপিডিসি লিমিটেডের কল সেন্টার- ১৬১১৬

ডেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬১২০

নেসকো লিমিটেডের কল সেন্টার- ১৬৬০৩

ওজোপাডিকো লিমিটেডের কল সেন্টার- ১৬১১৭

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর