সব মানুষের জন্য স্বস্তি আনবে এবারের বাজেট

নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৬


আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সুন্দর, স্বাভাবিক বাস্তবমুখী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেছেন, এবারের বাজেট  সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৮ দিনে দেওয়া তার বক্তব্যে বিষয়টি জানান।  প্রস্তাবিত বাজেটকে জীবনবান্ধব বাজেট হিসেবে আখ্যায়িত করেন তারেক রহমান। বলেন,  এবারই প্রথম, বাজেট ঘোষণার পর কোন নিত্যপণ্যের দাম বাড়েনি।  বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক আছে।

দেশের নানামুখী সংকটকে অস্বীকারও করতে চাননি প্রধানমন্ত্রী। বলেন, নানামুখী সংকটকে আবার অযুহাতও বানাতে চাই না। বিগত সরকারের সময়ে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। তারেক রহমান জানান, একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে  দেশে। অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই আমরা।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর