মন্তব্য
দেশের
৪৭তম বিসিএস পরীক্ষার
চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এতে বিভিন্ন ক্যাডার
পদে ১ হাজার ৩২০
জনসহ নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত
নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকালে এ ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে সেটা সংশোধনের অধিকার পিএসসি সংরক্ষণ করে। ফল বিশ্লেষণে দেখা যায়, প্রশাসন ক্যাডারে ২০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ১৫০ জন, কর ক্যাডারে ১০৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৬২ জন, কৃষি ক্যাডারে ৯২ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ১৬৩ জনসহ বিভিন্ন ক্যাডারে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে