রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আগস্টে

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে  বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী আগস্টের শেষ দিকে। কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দীর্ঘ পরিকল্পনা, নির্মাণ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে চূড়ান্ত কমিশনিং স্টার্টআপ পর্যায়ে রয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য জানান বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী আরও জানান, চূড়ান্ত কমিশনিং স্টার্টআপ পর্যায় বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ধাপ, যেখানে প্রতিটি কারিগরি নিরাপত্তা পরীক্ষা অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। সব ধরনের পরীক্ষা সফলভাবে শেষ হলে আগস্টের শেষ দিকে প্রথমবারের মতো রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট।

এ বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্র।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর