দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,  এ দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য।  আমি আমার অবস্থান থেকে দেশের, দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন।

জাতীয় সংসদে শনিবার ( ২৯ জুন) বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে মালয়েশিয়া চীন সফরে প্রসঙ্গে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। তিনি বলেন, যেহেতু সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা উনিও দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর