দুর্নীতি নিয়ে সংসদে চালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহ

Super Admin
২৫ জুন ২০২৬


দুর্নীতি বা অসৎ উপায়ের বিষয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে জাতীয়  সংসদে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  তিনি বলেছেন, সরকারের সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এ সংসদ থেকে ইস্তফা দেব।

বৃহস্পতিবার (২৫ জুন) সংসদে বাজেটের ওপর প্রস্তাবিত আলোচনাকালে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ২৭৪ বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য সংসদের দাঁড়ান হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, এ সংসদে জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে- আমরা আগে রিকশায় চড়তাম এখন গাড়িতে চড়ি।

সরকারি দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, এখন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো- ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে। তিনি বলেন, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে ১ টাকার দুর্নীতি, ১ টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের প্রমাণ দিতে পারলে এ সংসদ থেকে ইস্তফা দেব আমরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর