চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং- এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ তাদের মধ্যে দ্বিপাক্ষিক ওই বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন প্রমুখ উপস্থিত ছিলেন ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে