প্রশ্নপত্র আউট হলে কঠিন সাজা

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬


এবার অভিন্ন প্রশ্নে দেশের সব কয়টি বোর্ডে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী . এহসানুল হক মিলন। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, প্রশ্নপত্র আউট হলে এবারে কঠিন সাজা দেওয়া হবে। এমন সাজা দেওয়া হবে, সেটা ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে দেশে।

‎‎বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন  শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

২০০১ সালের পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, বাহির থেকে কেউ সমস্যার সৃষ্টি করলে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামরো রাখা হবে, কেউ জোরদারি করতে পারবে না।

মন্ত্রী বলেন, যে কোনো পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে ঘোষণা করা হবে। দুই বছরের কোর্স দুই বছরের মধ্যেই শেষ হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশনজট থাকবে না বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর