ঠিকমতো পানি না পাওয়ার কারণ পার্শ্ববর্তী দেশের বৈষম্য

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬


দেশের নিরাপদ পানি দিন দিন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদীগুলো। পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে বাংলাদেশ ঠিকমতো পানি পাচ্ছে না। বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক অনুষ্ঠানে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সংকট মোকাবিলায় খাল কাটার গুরুত্ব অপরিসীম বলেও জানান তিনি

দেশের জলসংকট মোকাবিলা এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে খাল খননের গুরুত্ব অনেক ‍উল্লেখ করে মন্ত্রী জানান, পানি সংরক্ষণ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। আর গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর