কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬


দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ বা জমায়েত করে সরকারকে বিব্রত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল দেশে কার্যক্রম নিষিদ্ধ একটি দল। কিন্তু তাদের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন)   এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট ছিল। সেই অনুযায়ী গত তিনদিন থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়।  পিকেট, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোলের সংখ্যা বাড়ানো হয়। পাশাপাশি সাদা পোশাকে ডিউটি টহল বাড়ানো হয়।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ  দলটির কর্মী বা সমর্থকরা বিভিন্ন জায়গায় জড় হয়ে মিছিল বা জমায়েত করতে পারে- এমন বিষয় বিবেচনায় রেখে প্রত্যেকটি সন্দেহজনক জায়গা তল্লাশি চালিয়েছে পুলিশ। বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর