চলতি বছরের মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী জানান, সব বোর্ডের খাতা রেন্ডমলি চেক করে দেখা হবে। কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা, সেটা যাচাই হতে এমনটা করা হবে বলে জানান তিনি।
প্রশ্নফাঁস চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
শিক্ষামন্ত্রী
বলেন, এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে