অবৈধ জালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬


দেশে কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার (২১ জুন)  কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) অনুষ্ঠিত  এক কর্মশালায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জাটকা নিধন, মা ইলিশ আহরণ এবং কারেন্ট জালের ব্যবহার— এসব বিষয় নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব অবৈধ কার্যক্রম ইলিশের প্রজনন ও উৎপাদনের জন্য বড় হুমকি।

মন্ত্রী বলেন, দেশের অধিকাংশ জেলে এখনও দাদন-নির্ভর। তাই তাদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়ন করছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর