খনিজ সম্পদ চিহ্নিতকরণ ও উত্তোলনের নীতিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬


দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা নয়, বরং এর উপস্থিতি নিশ্চিত বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে  উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

অতীতের নীতিগত সীমাবদ্ধতার কারণে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি উল্লেখ করে মন্ত্রী জানান, আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্রাঞ্চলের অধিকার লাভ করেছে। কিন্তু সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করেছে। অথচ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর