পানি বণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬


ভারতের সঙ্গে বিদ্যমান আন্তঃসীমান্ত পানি বণ্টন সম্পর্কিত চুক্তি সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ্ছে। আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে  টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সব কথা জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে অংশ হিসেবে বর্তমান চুক্তি সমঝোতাগুলো পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন (জেআরসি), বাংলাদেশকে শক্তিশালীকরণ এবং অববাহিকাভুক্ত দেশ যথা- ভারত, নেপাল, ভুটান চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে কাজ করছে সরকার।

প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনজনিত কারণেও উজানে পানির লভ্যতা দিন দিন হ্রাস পাচ্ছে উল্লেখ করে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে শুকনো মৌসুমে দেশে পানি প্রবাহ হ্রাস পাওয়ার বিষয়টি অসত্য নয়।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর