পবিত্র
ঈদুল আজহাকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে দেশের
রেমিট্যান্স খাত। চলতি মে
মাসের প্রথম ২০ দিনে দেশে
২৬২ কোটি ২০ লাখ মার্কিন
ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার
(২১ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে রেমিট্যান্সের এ
অঙ্কের বিষয়টি জানা গেছে।
মে
মাসের প্রথম ২০ দিনে যে রেমিট্যান্স এসেছে, দেশীয়
মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার ১৮৫
কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। সে হিসাবে
২০ দিনে গড়ে দৈনিক দেশে আসছে এক হাজার ৬০৯
কোটি টাকার বেশি রেমিট্যান্স।
কেন্দ্রীয়
ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত
দেশে রেমিট্যান্স এসেছে মোট ৩ হাজার ১৯৫
কোটি ৫০ লাখ মার্কিন
ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে