দৈনিক রেমিট্যান্স আসছে দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬


চলতি মে মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। কোরবানির পশু কেনাসহ ঈদের বাড়তি খরচ মেটাতে  পরিবার-পরিজনের কাছে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।

মে মাসের প্রথম ১৬ দিনে যে রেমিট্যান্স এসেছে, দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে) সে হিসাবে দৈনিক গড়ে দেশে আসছে দেড় হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে রেমিট্যান্স সংক্রান্ত বিষয়টি জানা গেছে।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট   হাজার ১২৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধপথে অর্থ পাঠাতে প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে বলে আশা করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর