পাচার ও অপচয় রোধে জ্বালানির মূল্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেল গ্যাসের কোনো সংকট নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মূলত পাচার অপচয় রোধ করে জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে জ্বালানির কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করেছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে সহনীয় মাত্রা পর্যন্ত জ্বালানি তেল গ্যাসের মূল্য বৃদ্ধি করেছি আমরা। বর্তমান পরিস্থিতিতে এক পর্যায়ে  ন্যাশনাল ইকোনমি আর এফোর্ড করতে পারছিল না, এজন্য দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।

তিনি বলেন, জ্বালানির দাম কম থাকলে অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার বন্ধ করতে এবং একটি ডিসিপ্লিনের মধ্যে আনতেই   সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর