এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬

দেশের বাজারে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। এ নিয়ে এক মাসের মধ্যে দুইবার দাম বাড়ানো হলো। নতুন দরে বাসা-বাড়িতে বেশি ব্যবহৃত ১২ কেজি  সিলিন্ডারের এলপি গ্যাসের দাম ২১২ টাকা বেড়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল।

নতুন দরে কেজি সিলিন্ডার ৮৮৯ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ২১ টাকা, ১৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৪২৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার দুই হাজার ৫৮৭ টাকা, ১৮ কেজির সিলিন্ডার হাজার ৯১০ টাকা, ২০ কেজি সিলিন্ডার তিন হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এচাড়া ২২ কেজির সিলিন্ডার হাজার ৫৫৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডার চার হাজার ৪২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারচার হাজার ৮৫০ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ৩৩৫ টাকা, ৩৫ কেজি সিলিন্ডার পাঁচ হাজার ৬৫৮ টাকা ৪৫ কেজি সিলিন্ডার সাত হাজার ২৭৫ টাকা  দাম নির্ধারণ করা হয়েছে।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর