সরকার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কারণ এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি। দাম বাড়ানোর পরও এখনো ভর্তুকি আছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। মন্ত্রী বলেন, সারাবিশ্ব তেলের দাম সমন্বয় করেছে। আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে যুদ্ধ লাগার পর থেকে আমরা বাংলাদেশে আমদানি করে যে মজুত করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই এখন মূল্য সমন্বয় করছি।
মন্ত্রী জানান, দাম বাড়া মানেই বিরূপ প্রভাব পড়া। এ যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। সেই প্রভাব আমাদের ওপরও আছে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে