মন্তব্য
দেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, সেটা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেই সঙ্গে তিনি বলেন, তিনমাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে। কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সেটা সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ের সাংবাদিকদের এ কথা জানান তিনি। জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিনমাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছে। ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানির সুযোগ দিবে বলে সরকার আশাবাদী।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে