মন্তব্য
ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে সরকার যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান তিনি।
জিডিপির আকারের সঙ্গে কর-জিডিপি রেশিও—সবই সম্পর্কিত উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে না পারলে দিনের শেষে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। সরকারের লক্ষ্য হচ্ছে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি।
অর্থমন্ত্রী বলেন, আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি আর বলেন-সেটা মাথায় রেখেই বাজেট করা হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে