২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬

 

আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় ও জিটুজি পদ্ধতিতে সরকার লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের মাধ্যমে লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) এবং এক্সন মোবিল কাজাখস্তান ইনকের (ইএমকেআই) কাছ থেকে লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানমাত্রার ডিজেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া জিটুজি ভিত্তিতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি জাপিন) ইন্দোনেশিয়া থেকে চুক্তির আওতায় ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল . শতাংশ 'এস' (ডিজেল) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে।

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর