তেলের অবৈধ মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুতদার পাচারকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।  উচ্চমূল্যে আমদানিকৃত তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে সিদ্ধান্ত হয়েছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান করবেন।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ দামে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ববাজারে। সুযোগে দেশের কিছু অসাধু ব্যবসায়ী আমদানি করা তেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করে গোপনে মজুত করছে। পরে সেই তেল উচ্চমূল্যে বিক্রি করছে। ইতোমধ্যে মাঠ প্রশাসন বেশ কিছু অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর