আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬

দেশে জ্বালানি তেলের মজুত সরবরাহ স্বাভাবিক আছে। চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে সরকার। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। শনিবার (২৮ মার্চ) জ্বালানি খনিজ সম্পদ বিভাগের বরাত দিয়ে এমন প্রচারণা চালিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারের পক্ষ থেকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রচারণায় জানানো হয়- পেট্রোল, অকটেন ডিজেল খুবই দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়ে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।

প্রচারণায় আরও বলা হয়, সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। তাই অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এদিকে যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও প্রচারণায় উল্লেখ করা হয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর