ভোটার বেড়েছে ১৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫

আগামী ১৮ নভেম্বর সংশোধিত ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় সংসদ নির্বাচন এ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২ মাসের ব্যবধানে  ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।  

রোববার (০২ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ভোটার সংক্রান্ত তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ পুরুষ ও  ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ নারী। বাকি ১ হাজার ২৩০ জন হিজড়া। ইসির নির্বাচনী প্রস্তুতির অংশ হচ্ছে ভোটার হালনাগাদের এ প্রক্রিয়া। সর্বশেষ হালনাগাদ শেষে নতুন সংখ্যা নিয়েই ভোটের আয়োজন করবে ইসি। ১৮ নভেম্বরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এ সংক্রান্ত কোনো সংশোধনের সুযোগ থাকবে না বলেও জানিয়েছে ইসি।

 



মন্তব্য
জেলার খবর