ঢাকায় আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্যের প্রতি‌নি‌ধিদল

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৪

পাঁচ দি‌নের সফ‌রে বাংলা‌দেশ আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল। শ‌নিবার (২৭ জানুয়া‌রি) ঢাকায় আসার পরে তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎ চাওয়া হ‌য়ে‌ছে। তবে এগু‌লো এখনও চূড়ান্ত হয়‌নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

জানা গেছে, প্রতিনিধি দলে এ‌ ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও থাক‌ছেন। রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে তাদের। পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। পার্লামেন্টের সদস্যদের সম্মানে এক নৈশভোজ আয়োজন করার কথা র‌য়ে‌ছে বা‌ণিজ্য প্রতিমন্ত্রীর ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর