নির্বাচ‌ন ইস্যুতে ৩ রাজনৈ‌তিক দলের সঙ্গে বসতে চান পিটার হাস

নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৩

দেশের দ্বাদশ সংসদ নির্বাচ‌ন ইস্যুতে তিন‌টি প্রধান রাজনৈ‌তিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

 

সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান ঢাকার মা‌র্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবে‌লি। বিবৃতিতে বলা হয়ে‌ছে, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। তাই নির্বাচন ইস্যূতে সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনসহ সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। দল তিনটি কোনগুলো- সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর