সময় বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৩

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিলম্ব ফি ছাড়া ৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা, বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া যাবে ফি জমা। ঢাকা শিক্ষা বোর্ড মঙ্গলবার (৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

গত ৩০ অক্টোবর এ ফরম পূরণ শুরু হয়। আগের নির্দেশনা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের শেষ দিন ছিল ৭ নভেম্বর । ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর