১০ ফসল আবাদে প্রণোদনা ১৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৩

 

চলতি অর্থবছরে ররি ফসলের আবাদ ও  উৎপাদন বাড়াতে চায় সরকার। এ জন্য ১৮৮ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। নির্দিষ্ট ১০টি ফসলের আবাদে এ প্রণোদনা পাবেন ৬৪ জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। প্রণোদনার আওতায় এসব ফসলের  বীজ ও সার বিনামূল্যে পাবেন তারা। এ প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ১০টি ফসলের মধ্যে রয়েছে- গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল। এর মধ্যে যে কোনো একটি ফসল আবাদ করলে এ প্রণোদনা পাওয়া যাবে। এক বিঘা জমি চাষের জন্য বীজ ও প্রয়োজনীয় সার পাবেন।  এ কেষত্রে গমবীজ ২০ কেজি, ভুট্টার বীজ ২ কেজি, সরিষা বা সূর্যমুখীর বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, সয়াবিনের বীজ ৮ কেজি, শীতকালীন পেঁয়াজের বীজ ১ কেজি, মুগ বা মসুরের বীজ ১ কেজি ও খেসারির বীজ ৮ কেজি পাওয়া যাবে। কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর